
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ৭ কলেজের স্নাতক ভর্তি শুরু ১০ জুন, ভর্তি আবেদন ফি ৮০০ টাকা
রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজের সমন্বয়ে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার (১০ জুন) থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে যে, অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া আগামী ২০ জুন পর্যন্ত চলবে। আবেদনকারী প্রার্থীরা আগামী ৫ জুলাই থেকে তাদের প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে পারবেন। তবে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবারই প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় এই ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে।
এক নজরে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
- ভর্তি আবেদন শুরুর তারিখ: ১০ জুন, ২০২৬ (বুধবার)
- আবেদনের শেষ সময়: ২০ জুন, ২০২৬
- প্রবেশপত্র ডাউনলোড শুরু: ৫ জুলাই, ২০২৬
- আবেদন ফি: ৮০০ টাকা
- অফিসিয়াল ওয়েবসাইট: www.dcu.ac.bd
- অনলাইন আবেদন পদ্ধতিঃ
যে ৩টি ইউনিটে আবেদন করা যাবে:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে মূলত তিনটি প্রধান ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে:
১. বিজ্ঞান ইউনিট
২. কলা ও সমাজবিজ্ঞান ইউনিট
৩. ব্যবসায় শিক্ষা ইউনিট
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ৭টি কলেজ:
- ঢাকা কলেজ
- ইডেন মহিলা কলেজ
- সরকারি তিতুমীর কলেজ
- সরকারি বাঙলা কলেজ
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- কবি নজরুল সরকারি কলেজ





