রাত ১১:৪৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ বর্ষের আবাসিক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনার অংশ হিসেবে প্রতিবছর হলগুলোতে এই ফেস্ট আয়োজন করা হয়। এ উপলক্ষে পুরো হলজুড়ে নান্দনিক আলোকসজ্জা ও সাজসজ্জায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে ছেলেদের হলে ফুটবল, ক্রিকেট এবং ইনডোর গেমসের অংশ হিসেবে ক্যারাম, দাবা, কার্ড, ই-ফুটবল ও ফিফাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেয়েদের হলে আয়োজন করা হয় দাবা, লুডুসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বহুল প্রতীক্ষিত ‘হল ফেস্ট-২০২৬’। শুক্রবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের ছেলেদের তিনটি আবাসিক হল—শহীদ আজিজ হল, জিএমএজি ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হল এবং মেয়েদের বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে এই বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়। বিদায়ী ব্যাচকে সম্মাননা ও স্মরণীয় বিদায় জানাতে আয়োজিত এই উৎসব ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস, আনন্দ ও আবেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *