রাত ১১:০২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও শহরের একটি মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাঁটাহাঁটির সময় শহীদ মিনারের পাশে একটি ব্যান্ডিল পড়ে থাকতে দেখেন কয়েকজন যুবক। কাছে গিয়ে তারা দেখতে পান, সেগুলো এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র। প্রতিটি খাতায় পরীক্ষার্থীদের লেখা উত্তর ছিল। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা সারা বছর কষ্ট করে পরীক্ষা দেয়। সেই খাতা যদি রাস্তায় পড়ে থাকে, তাহলে আমরা কার ওপর ভরসা করব?”

এর আগে গত ৯ মে একই এলাকার পাশে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। খাতাগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *